সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২২২০ কেজি ভারতীয় ফুসকা আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২২২০ কেজি ভারতীয় ফুসকা আটক করেছে বিজিবি। শনিবার ( ১৯ এপ্রিল ) তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ০০৩০ ঘটিকায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশ ঘর নামক স্থান হতে ২২২০ কেজি ভারতীয় ফুসকা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৬৬,০০০/- (ছয় লক্ষ ছেষট্টিহাজার) টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

আটককৃত ভারতীয় ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *