
স্টাফ রিপোর্টার: কারিগরি দক্ষতা অর্জন করো, স্বপ্নের চাকরি জিতে নাও- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওশিন ও তার দলের পরিবেশনায় জাতীয় সঙ্গীত এবং তানিয়া ও তার দল, সুমনা ও তার দল, তানহা তার দলসহ আবু বকর জেসমিনের যুগল নৃত্যের মাধ্যমে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার ইউসেপ কার্যালয়ে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো- চাকরি মেলা- ২০২৫। ইউসেপ বোর্ড অব গভার্ণরস’র চেয়ারপার্সন ড. উবায়দুর রবের সভাপতিত্বে এই চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো: মহিউদ্দিন।
ইউসেপের কর্মকর্তা শেখ গোলাম সাকলাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি (শিক্ষা) সোহেল রানা, ইউসেপের নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল করিম ও ইউসেপের রিজিওনাল ম্যানেজার মো: হুমায়ুন কবির প্রমুখ।
প্রধান অতিথি তাা বক্তব্যে বলেন- প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জন ছাড়া আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকা কঠিন। তাই তরুণদের শুধু চাকরি খোঁজা নয়, বরং উদ্যোক্তা হয়ে অন্যের জন্য চাকরির সুযোগ তৈরির দিকেও মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন- সভাপতির বক্তব্যে- বাংলাদেশ থেকে যে সমস্ত লোক বিদেশে কর্মী হিসেবে যায়, তাদের অধিকাংশের কারিগরি দক্ষতা না থাকায় কাঙ্খিত বেতনে চাকরি পাচ্ছেনা। কারিগরি শিক্ষা ও দক্ষতা নিয়ে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বহুগুণে বাড়বে।
অপরতিবে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম ইউসেপ’র দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে বলেন- ইউসেপ শুধু কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবাদের দক্ষতা বৃদ্ধি করেনা, সুবিধাবঞ্চিত জীবনের নতুন পথ খুলে দেয়। তিনি আরো বলেন, ইউসেপ বাংলাদেশ বর্তমানে ৪২টি বিভিন্ন ট্রেড কোর্সে বছরে ৩০,০০০ এর বেশি তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে, যা শুধুু চাকরি নয়, আত্মবিশ্বাস ও সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেয়।
চাকরির মেলায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: রেজাউর রহমান ও স্থানীয় কাউলতিয়া সাংগঠনিক থানা বিএনপির নেতা আ: খালেক ডিলার, ইউসেপ বাংলাদেশের প্রোগাম ও ইনোভেশনস’র পরিচালক ইঞ্জি. মোহা আবদুল মান্নান, সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক এস.এম. আনোয়ারুল করিম, সরকারি ও বেসরকারি পতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউসেপ উপদেষ্টা পরিষদ গাজীপুরের সদস্যবৃন্দ, নিয়োগকর্তা কমিটির সদস্যবৃন্দ, উদ্যোক্তা উন্নয়ন কমিটির সদস্য, চাকুরি প্রত্যাশি তরুণ-তরুনী, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
এই চাকরির মেলায় দেশের শীর্ষস্থানীয় ২১টি শিল্প প্রতিষ্ঠান তাদের স্টল প্রদান করে, যার মধ্যে রয়েছে : প্রাণ- গ্রুপ, মন্ডল গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, ওয়ালটন, এন.এ.জেড গ্রুপ, প্রীতি গ্রুপ, ডিবিএল গ্রুপ, এসিআই গ্রুপ, সান ইয়ার্ড প্যাকেজিং গ্রুপ, বিডি চজবস ডট কম, লিরা প্লাষ্টিক গ্রুপসহ দেশের বিভিন্ন প্রকারের স্বনামধন্য প্রতিষ্ঠান।
মেলায় আগত চাকুরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি চাকরি প্রত্যাশিদের কাছ থেকে প্রায় ২৫২০টি চাকরির আবেদনপত্র গ্রহণ করেন, যার মধ্য থেকে প্রায় ১৫১৬ টি আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাই করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
