
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাসহ সারাদেশে একযোগে বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষাজীবনে প্রথমবারের মত বড় ধরনের কোন পরীক্ষায় অংশগ্রহণ করায় অভিভাবকদেরকে তাদের সন্তানকে সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রের সামনে উপচে পড়া ভিড় করতে দেখা গেছে। পরীক্ষা শুরু হওয়ার আগে উপজেলা আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেটে অসংখ্য পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় করতে দেখা যায়। পরিক্ষার্থীদের কারও বাবা ও ভাই এসেছেন পরীক্ষা দেখতে। বাদ যাননি মায়েরাও অনেকেরই মা এসেছেন তাদের সন্তানের সঙ্গে এবং পরীক্ষার কেন্দ্রের বাহিরে দীর্ঘসময় অপেক্ষায় রয়েছেন কখন তাদের সন্তানেরা পরীক্ষা শেষে বের হবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
অফিস সূত্রে জানা যায়,পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বমোট ১ লক্ষ ৬ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯১ হাজার ৮৩৫ জন এবং অনিয়মিত ১ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ বিভাগের সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ জেলার ৬৫টি কেন্দ্রে ৪৬ হাজার ৫৮০ জন; জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৬৫৮ জন; নেত্রকোনা জেলার ২৬টি কেন্দ্রে ১৯ হাজার ৬২২ জন এবং শেরপুর জেলার ১৩টি কেন্দ্রে মোট অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থী ১৪ হাজার ১১২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৪৪ হাজার ৪৫৩ জন; মানবিক বিভাগের পরীক্ষার্থী ৫৭ হাজার ৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৫ হাজার ৪৪৪ জন।
যার মধ্যে মুক্তাগাছার বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৮ শত আঠাশজন এবং দাখিলে সাতশত ৯ জন ও ভোকেশনাল বিভাগের তিনশত ৫৯ জন সহ সর্বমোট ৩ হাজার ৮ শত ছিয়ানব্বই জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এদিকে ময়মনসিংহ বিভাগের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সন্তানকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করিয়ে গেটে অপেক্ষমান অভিভাবক ও রিকশাচালক সেলিম মিয়া বর্তমান বাংলাদেশকে বলেন এই প্রথম আমাদের পরিবারের কেউ ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। আমার মেয়ের সঙ্গে পরীক্ষা দেখতে আসব অনেক দিনের স্বপ্ন ছিল,আজ তা পূর্ণ হল। তার ইচ্ছে না থাকার শর্তেও আমি নিজেই মেয়ের সঙ্গে আসছি এবং বাহিরে দাঁড়িয়ে আছি। বাকীটা আল্লাহ্ ভরসা।
গৃহপরিচারিকা আকলিমা তার ভাতিজীকে নিয়ে এসেছেন জানিয়ে তিনি বলেন,ভাতিজীর পরীক্ষা শুরু হয়েছে আজ তার সাহস যুগাতেই সঙ্গে এসেছি। আশাকরি সে ভালোভাবে পরীক্ষা দিবে এবং ভালো ফলাফলও করবে।
এ প্রসঙ্গে মুক্তাগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আজম জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পূর্ণ নলকমুক্তভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অপৃতিকর পরিবেশ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল বিভাগ সজাগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান,নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। প্রথম পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথায় কোন ধরনের নকলের খবর পাওয়া যায়নি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
