
গাজীপুরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন রিজভী।
তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারপ্রান্তে। মাসব্যাপী রোজার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
তিনি আরও জানান, তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
সকালে ভাইরাল ভিডিও, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা
- -
গাজীপুরে পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা
- -
গাজীপুরে গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- All Posts
