
গাজীপুরে পূর্ব নয়াপাড়া মিনার জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে অসহায় ও দুস্থ খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) যোহরের নামাজের পর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পূর্ব নয়াপাড়া মিনার জামে মসজিদ কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ডা. জাহিদ ইকবাল, মোতাওয়াল্লি হাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন মোল্লা, মাওলানা আব্দুল হাফিজ, নাহিদুর রহমান, ফরিদুল ইসলামসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মসজিদ কমিটির সভাপতি ডা. জাহিদ ইকবাল বলেন, “সমাজে অনেক পরিবার রয়েছে, যারা ঈদের দিনে সেমাই, চিনি, মাংস কিনে খেতে পারে না। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল মুরগি, তেল, পোলাওর চাল, সেমাই, চিনি, দুধ, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
