ময়মনসিংহ: প্রতিবেশির সাবলের আঘাতে আইসিইউতে মৃত্যুশয‍্যায় ব‍্যবসায়ী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে প্রতিবেশীর সাবলের আঘাতে মাথার খুলি ফেটে আইসিইউতে মৃত্যুশয‍্যায় ব‍্যবসায়ী মোখলেছুর রহমান (৬০)। তিনি উপজেলার দুল্লা ইউপির চেচুয়া কেশবপুর বাজারের একজন মুদি ব‍্যবসায়ী।

প্রতিবেশীর আজিজুল হক আজুর (৫৫) সঙ্গে পারিবারিক বিরোধের জেরে গত ১৭ মার্চ উপজেলার চেচুয়া শ্রীরামবাড়ীর এলাকায় মারামারির ঘটনা ঘটে। এতে মোখলেছুরের মাথায় ৬ টি সেলাই পড়ে এবং মাথার খুলি ফেটে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো.সাইফুল ইসলাম। এ ঘটনায় প্রতিবেশী মৃত সাহেব আলীর ছেলে আজিজুল হক আজুকে হুকুমের আসামি করে এবং মাইনুল ইসলাম (৪৫),রেজাউল করিম রেজা (৪০) এবং সাইফুল ইসলাম (২৮) ও জুনায়েদ আহম্মেদের (২২) নামে থানায় মামলা করেন মোখলেছুরের স্ত্রী চাম্পা বেগম।

ভূক্তভোগী পরিবার,প্রত‍্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়,ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে প্রতিবেশী আজিজুল হক আজুর (৫৫) সঙ্গে মুদি ব‍্যবসায়ী মোখলেছুরের পারিবারিক বিরোধে গত ১৭ মার্চ বিকালে বাজারে বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং স্থানীয়রা তা মিটিয়ে দেয়। পরে একই দিন রাতে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরার সময় শ্রীরামবাড়ীর হযরত আলীর বাড়ীর সামনে আজিজুল হকসহ তার ছেলে ও ভাই মোখলেছুরের পথ আটকায়। বাকবিতণ্ডার একপর্যায়ে মাইনুল ইসলামের (৪৫) হাতে থাকা সাবল দিয়ে মাথায় আঘাত করলেমোখলেছুরের মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব‍্যরত ডাক্তার তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল একদিন পরে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।পরবর্তীতে ২০ মার্চ রোগীর অবস্থা বেগতিক দেখে ডাক্তারের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসা নিতে তাকে ঢাকার মালিবাগের বি.এন.কে হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন পরিবারের লোকজন।

মোখলেছুরকে মাথায় ৬ টি সেলাই এবং খুলির তিনটি স্থান ফেটে গিয়েছে জানিয়ে চাম্পা বেগম জানান,আইসিইউতে মৃত্যুশয‍্যায় রয়েছে আমার স্বামী। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দেওয়া দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আজিজুল হক আজুর বাড়িতে গিয়েও কারও মন্তব্য পাওয়া যায়নি।

চিকিৎসক নিরোসার্জারী বিভাগের ডা.হাফিজ আসিফ রায়হান জানান, রোগীর অবস্থা বেশি ভালো না। স্বাভাবিক মানুষের জ্ঞানের মাত্র ১৬ ধরা হয়ে থাকে।তবে রোগীর রয়েছে ৬ মাত্র। চিকিৎসা চলমান রয়েছে এবং উন্নতির দিকে যাচ্ছে।

এ ঘটনায় আজিজুল হক আজু (৫৫) একজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *