দোয়ারাবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অবৈধ বালু উত্তোলনকারীসহ আটক ২৩

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যৌথ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী (ছাতক ক্যাম্প) ও দোয়ারাবাজার থানা পুলিশ।

রবিবার (২৩ মার্চ) সকালে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ২৩ জনের কাছ থেকে ৪টি স্টিলবডি নৌকা, ৫টি ছোট কাঠের নৌকা, ৫টি ড্রেজার মেশিন, ৮৫০ ফুট বালু এবং নগদ ১,২০,০০০ টাকা জব্দ করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন বিশম্ভরপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—
১. রশিদ মিয়া (২৮), পিতা- ধন মিয়া, ঠিকানা- বাদেরটেক, থানা- বিশম্ভরপুর ২. আঃ শহিদ (৫২), পিতা- মৃত ময়না মিয়া, ঠিকানা- সোনাপুর, থানা- দোয়ারাবাজার ৩. সবুজ মিয়া (৩৮), পিতা- মৃত আলতাব আলী, ঠিকানা- সোনাপুর, থানা- দোয়ারাবাজার ৪. জানফর আলী (৩৫), পিতা- আরব আলী, ঠিকানা- সোনাপুর, থানা- দোয়ারাবাজার ৫. মোঃ আজিজুর রহমান (২২), পিতা- মোঃ ইউনুছ মিয়া, ঠিকানা- বাদেরটেক, থানা- বিশম্ভরপুর

এছাড়া আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যাদের সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নদী ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *