পথচারীকে রক্ষা করতে গিয়ে নিজেরই লাশ হলেন এসএসসি পরিক্ষার্থী

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় নজরুল ইসলাম হাই স্কুলের ২০২৫-এর এসএসসি পরীক্ষার্থী মো.অনন্ত (১৮) মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনায় আহত জসিম (২৮) ও অজ্ঞাত (২৫) দুইজন মোটরসাইকেল আরহীকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

নিহত অনন্ত উপজেলার খেরুয়াজানী ইউপির আমোদপুর এলাকার লিটন খানের ছেলে।

উপজেলার আর.কে সরকারি উচ্চ বিদ‍্যালয় খেলার মাঠ সংলগ্ন টাঙ্গাইল ময়মনসিংহ মাহসড়কে রবিবার দুপুর ১২ টার দিকে এ সড়ক দূর্ঘটনার শিকার হন অনন্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী অনন্ত মুক্তাগাছা পৌরশহরের একটি গ‍্যারেজে মোটরসাইকেল ঠিক করতে যায়। পরে গ‍্যারেজ থেকে দুইজনকে পিছনে বসিয়ে নিজেই বাইক চালিয়ে র্টেরাইল দিতে মহাসড়ক দিয়ে নতুন বাজারের দিকে ছুটে যায়। আর.কে স্কুল খেলার মাঠের কাছে গেলে রাস্তা পার হতে একজন পথচারী দৌড়ে চলন্ত বাইকের প্রায় সামনে চলে আসে। এতে ওই পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকাপে স্বজরে মটরসাইকেল নিয়ে আঘাত করে অনন্ত। আঘাতে মটরসাইকেলের হেডলাইটসহ বিভিন্ন অংশ ভেঙে যায় এবং মাথা ফেটে মগজ বের হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী অন্তরের। আহত হন দুইজন মটরসাইকেল আরহী। হাসপাতালে ভর্তি রয়েছে।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *