শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের শিক্ষক কর্মচারী কল্যান সমিতির একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

রবিবার বেলা ১১টায় উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের দায়িত্বশীলরা।

সংগঠনটির সভাপতি হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, সংগঠনটি অরাজনৈতিক, শিক্ষকদের অধিকার নিশ্চিত কাজ করে যাচ্ছে। গত ৫আগষ্টের পর শ্রীপুরে বহু শিক্ষকের নামে মামলা হয়েছে, সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা ও নির্দোষদের মামলা থেকে অব্যহতির দাবী জানিয় গত ১৯ মার্চ সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটি নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যা শিক্ষক সমাজের জন্য গভীর ষড়ডন্ত্রের একটি নীলনকশা। সংগঠনটি এহেন কর্মকান্ডের নিন্দা জানায়।

সংবাদ সম্মেলনে আলহাজ ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান সহ সংগঠনের বিভিন্ন শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *