
গাজীপুর প্রতিনিধি: মানুষে মানুষে পারস্পরিক এক বিশেষ হৃদ্যতার নাম বন্ধুত্ব, যা একাকিত্ব দূর করে এবং সুখে-দুঃখে একে অন্যের পাশে থাকার গভীর বন্ধন তৈরি করে। এই বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে ২০০৭ সাল থেকে প্রতি বছর রমজান মাসে একদিন ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কলেজের ২০০৫-২০০৭ ব্যাচের বন্ধুদের বাৎসরিক ইফতার মাহফিল ও মিলন মেলা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে গাজীপুর সদরে অবস্থিত পুষ্পদাম থাই-চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্কুল-কলেজের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, মুকুল মিয়া, আলী হোসেন শৈবাল, ইকবাল শিকদার, মাসুম আকন্দ, এমদাদ হোসেন, মাসুদ এলাহী, নজরুল ইসলাম, শামীম আহমেদ সুজন, সেলিম রানা, আমজাদ হোসেন অনিক, মামুন আকন্দ, সাজিদুল ইসলাম সবুজ, সানোয়ার হোসেন সনি, জসিম উদ্দিন শেখ, শরিফুল হাসান কারী, শাহ আলম, রাসেল (স্মৃতির ভুবন), মোবারক হোসেন শেখ, মাইনুদ্দিন, নাজমুল হাসান, বদিউজ্জামান প্রমুখ।
এছাড়া পুষ্পদাম রেস্টুরেন্টের মালিক সাদ্দাম হোসেন-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই মিলন মেলায় বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিকতা ইফতার আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
