
বেনাপোল প্রতিনিধি: যশোর বেনাপোল সড়কের গদখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।
এ ছাড়া, শিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬ টার দিকে উপজেলার নবীবনগরের যশোর-বেনাপোল মহাসড়কে এই ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাহতরা সকলেই ওই ভ্যান যাত্রী।
ওসি আরও বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
