
গত ১২ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে জাতীয় দৈনিক কয়েকটি পত্রিকা সহ অনলাইন গণমাধ্যম থেকে প্রকাশিত, ’’ময়লার ব্যবসা দখল নিতে মারধরের অভিযোগ বিএনপি’র ওয়ার্ড নেতার বিরুদ্ধে’’ এ শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে কাল্পনিক কাহিনি লিখা প্রকাশ হয়েছে তা মোটেও সত্য নয়। এতে আমি সামাজিক ও দলীয় অবস্থান থেকে মারাত্মক ভাবে ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি। এলাকার কিছু কুচক্রী মহল পূর্ব শত্রুতা বশত সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার ক্ষতি সাধন ও বিএনপি’র দল থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের উদ্দেশ্যে এমন সংবাদটি পরিবেশন করিয়েছে।
আমাদের জড়িয়ে লাঠি, রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া করম আলী (৪৪) নামে এক ব্যক্তির উপর হামলা চালিয়েছি এলোপাথাড়ি মারপিট করে তার টাকা পয়সা নিয়েছি। প্রকাশিত সংবাদের কথা গুলো কল্পনা প্রসূত মনগড়া এবং ভিত্তিহীন। তাই আমি প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাই।
প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বাবু।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
