
গাজীপুর সদর উপজেলায় বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণে বাধা দিতে গেলে স্থানীয় লোকজনের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে বন বিভাগের কর্মকর্তারা। এদিকে উল্টা বন কর্মকর্তারা স্থানীয়দের ঘরবাড়ি ভাঙার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বন বিভাগের গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ এর মনিপুর বিট কর্মকর্তা এবং ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তা সহ বনপহরিরা টহলে যান। এ সময় বনের জমিতে ঘরবাড়ি নির্মাণের বাধা দিতে গেলে স্থানীয় লোকজন বন বিভাগের উপর হামলা চালায়।
এতে দুই বিটের কর্মকর্তা সহ ৪ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে বন বিভাগের লোকজন স্থানীয়দের ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভবানীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। ঘটনাস্থলে জয়দেবপুর থানা পুলিশ এসে স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীরা।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক অনেকেই ঘরবাড়ি নির্মাণ করেছেন। কিন্তু সবার ঘর না ভেঙে শুধু মাত্র আদিবাসীদের ঘর ভাঙতে যায় বন বিভাগের লোকজন। এ নিয়ে স্থানীয়রা ঘর ভাঙতে বাধা দিলে বন বিভাগের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। কিন্তু বন বিভাগের উপর কেউ হামলা বা মারধর করে নাই। এটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তারা।
মনিপুর বিট কর্মকর্তা মতিন জানান, আমরা নিয়মিত টহল দেওয়ার সময় বনের জমিতে ঘরবাড়ি নির্মাণ করতে দেখে বাধা দেই। এ সময় স্থানীয় লোকজন একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের দুই বিট কর্মকর্তা সহ অন্যর আহত হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
এদিকে ভবানীপুর বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিয়মিত টহলের সময় বনের জমিতে ঘরবাড়ি নির্মাণে বাধা দেওয়া হয়। এতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে আমাদের উপরও হামলা চালায়। এসময় আমাদের চার জন আহত হয়। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুত্ব হাতে হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জয়দেবপুর থানায় এজাহার দায়ের করা হবে।
জয়দেবপুর থানা প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, বন বিভাগের অভিযান বা হামলার ঘটনায় আমাদের কেউ জানায়নি। তবে বন বিভাগের লোকজন স্থানীয়দের ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
