
গাজীপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু রাহেলা এবং তার দুই সহযোগী মেয়ে হেনা ও তুলির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরির ২২নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাহেলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জমি দখলের মতো অপরাধে লিপ্ত। তার মেয়েরাও এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং রাহেলা ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা না নিলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
