
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক মুসল্লী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদীন রিজভী, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন। ইফতারের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং দেশ ও জাতির কল্যাণেও প্রার্থনা করা হয়।
এসময় অনুষ্ঠানে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
