বেনাপোলে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: “রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন” এই স্লোগানে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) বেনাপোল বাজারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং বিচারহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এতে বক্তব্য দেন শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি মোহাম্মদ রিপন হোসেন ও সেক্রেটারি গোলাম রাব্বিসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *