
গাজীপুর সদর উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ মামলায় হেলাল উদ্দিন (৫০) মহিন (২৬) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ ) দুপুরে অভিযুক্তদের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।
অভিযুক্ত হেলাল উদ্দিন স্থানীয় সিংড়াতলী গ্রামের মৃত. শাহিনের ছেলে এবং মহিন একই গ্রামের শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা দীর্ঘদিন যাবত এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে এবং তার মা স্থানীয় একটি গার্মেন্টস্ ফ্যাক্টরীতে চাকুরী করিয়া জীবিকা নির্বাহ করে। সে সুবাদে খালি বাসায় থাকায় গত ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘরের পিছনে রান্না করার লাকড়ি আনতে গেলে হেলাল উদ্দিন শিশুটির মুখ চেপে দরে নির্গম স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে প্রাণনাশের ভয়-ভীতি ও হুমকি দিয়ে শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে গত ২৮শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে বাবা-মা’র অনুপস্থিতিতে শিশুটি বাথরুমে গেলে হেলাল ও মহিন শিশুটিকে তুলে নিয়ে কলাগাছের ঝোপের আড়ালে নিয়ে জোর পূর্বক আবারও ধর্ষণ করে। পরবর্তীতে ও শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে।
শিশুটি গত রোববার ৯ই মার্চ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর সোমবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে তিন’জনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানা একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনার মামলায় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ই মার্চ গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক সেবন করে এক শিশুকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলায় আরমান মিয়া (২৭) নামে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। এবং একই থানা এলাকায় এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় আব্দুল মালেক (২২) নামে এক মাদ্রাসাশিক্ষকের গ্রেপ্তার করে পুলিশ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
