নীলফামারীতে স্বল্প মূল্যে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

নীলফামারী জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।

সকালে ডিসির মোড় এলাকায় এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ম আহ্বায়ক সাইয়েদুজ্জামান বাবু, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেনসহ আরও অনেকে।

জানা যায়, ট্রাকে টিসিবির ৪৫০ টাকার প্যাকেজে ভোজ্যতেল ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা), মসুরের ডাল ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা), চিনি ১ কেজি (প্রতি কেজি ৭০ টাকা) এবং ছোলা ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা) দরে বিক্রি করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, “শহরের পাঁচটি পয়েন্টে ২৫ রমজান পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি পয়েন্টে টিসিবির কার্ড ছাড়াই ৪০০ জন মানুষ ৪৫০ টাকার প্যাকেজে তেল, ডাল, চিনি ও ছোলা সংগ্রহ করতে পারবেন। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্ধারিত স্থানের ট্রাক থেকে সবাই এই পণ্য কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *