মুক্তাগাছায় র‍্যাবের হাতে ১৭০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক থেকে ১৭০ বস্তা ভারতীয় চিনি ও ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪’র একটি টিম পৃথক স্থানে অভিযান চালিয়ে বালু বোঝাই দুটি ট্রাকের ভেতর থেকে এ সব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। এসময় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকালে ময়মনসিংহে র‌্যাব-১৪‍‍`র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় উপজেলার নিমুরিয়া এলাকায় ময়মনিসংহ-টাঙ্গাইল মহাড়কের ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। বাইরে থেকে ট্রাকের ওপরে ট্রিপল দিয়ে মোড়ানো বালু দেখা যায়। পরে বালু সরিয়ে ট্রাক দুটি থেকে ১৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাকিবুল হাসানকে (২২) আটক করা হয়। অপরদিকে,একই উপজেলা চেচুয়া বাজারের ব্যবসায়ী,দুল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুলের হকে ভাই ও জামায়াত নেতা আব্দুল হালিমের গোডাউনের সামনে থেকে একই রকম বালুভর্তি একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের ওপরের বালু সরিয়ে সেখান থেকে ৬৯ বস্তা ভারতীয় চিনি ও এক লাক ২০ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

এসময় সেখান থেকে ট্রাকের চালক ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর বরিয়ান এলাকার আলাল উদ্দিনের পুত্র শাহজাহান সিরাজ (২৮) আটক করে র‌্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে,তারা দীর্ঘ দিন ধরে চোরাই পথে আসা ভারতীয় পন্য পরিবহনের কাজের সাথে জড়িত এবং মুক্তাগাছার একটি চক্র চোরাই পথে আসা এসব পন্যের বাণিজ্যের সাথে জড়িত রয়েছে বলেও জানিয়েছেন তারা।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের পর আটককৃতদের মুক্তাগাছা থানায় সোপর্দ করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *