গাজীপুরে ভাওয়াল আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভাওয়াল আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু।

এই দিন সকালে বিদ‍্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাবানীপুর উচ্চ বিদ‍্যালয়ের জমিদাতা শাহজালাল সরকার (ডলার)।

উক্ত অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য রফিকুল ইসলাম রবিন।

সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ আজীবন দাতা সদস্য ও ভাওয়াল আইডিয়াল পাবলিক স্কুলের সভাপতি শেখ মোঃ কাইয়ুম এবং ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও টেক্সি ইউরোপ বিডি লিঃ ফ্যাক্টরী ম্যানেজার শেখ মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন ভাওয়াল আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মোঃ আলতাফ হোসেন শেখ এম.এস.সি এবং সহ-পরিচালক ও প্রধান শিক্ষক আলী হোসেন মন্ডল ( শৈবাল ) এম.বি.এ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ শেষে সন্ধ্যায় বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *