
সুজানগর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পাবনার সুজানগরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রয়ারী) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ র্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জহুরুল ইসলাম, সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরফ বিল্লাহ,মুয়াজ্জিন হাসিবুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মীল রাশেদুজ্জামান রাশেদ বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের রহমত,মাগফেরাত ও নাজাতের মাস। ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ হল মাহে রমজানে সিয়াম সাধনা তথা রোজা পালন করা। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সার্বিক পবিত্রতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
