
আগামী ২৫ ফেব্রুয়ারি গাজীপুর জেলা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবিলায় শ্রীপুর উপজেলা বিএনপি প্রস্তুতি মিছিল ও পথসভা করেছে।
২৩ ফেব্রুয়ারি বিকেলে শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির মহাসমাবেশ সফল করতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাজাহান ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা ও নজরুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ, মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাশার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকবৃন্দ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুদিন ফকির, দপ্তর সম্পাদক মুহাম্মদ সোহেল রানা, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস.এম সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার, সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাহ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবুসহ কয়েক হাজার নেতাকর্মী।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জেলা বিএনপির মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
