
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক ফারুক আহমদ বলেছেন, জনস্বার্থে সমাজ সেবায় নসকস’র মতো সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই বৈষম্য মুক্ত সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) ৩৩ তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ফারুক আহমদ বলেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিৎ নিজেকে জানা। মানবিক মানুষ, ভাল মানুষ হওয়া। তাহলেই আগামী সুন্দর দেশ ও জাতী গঠন করা সম্ভব হবে। কারন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ-জাতীর নেতৃত্ব দিবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামী দিনে এ জাতীর নেতৃত্ব দিবে। তাই তুমাদেরকে উচ্চশিক্ষায় অর্জন করতে হবে। শুধু শিক্ষিত হলেও চলবেনা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা অর্জন ছাড়া কেউ নিজেকে জাতীর কল্যাণে প্রতিষ্ঠিত করতে পারেনা। নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেই দেশ-জাতী প্রতিষ্ঠিত হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নবান হবেন এবং খেয়াল রাখবেন তারা যাতে বিপথগামী না হয়। তিনি নসকস’র আয়োজনে এ ধরনের অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, নসকস সরকারি নিবন্ধিত একটি সংগঠন। দেয়ারাবাজার উপজেলার শিক্ষাঙ্গনে নসকস’র ভূমিকা অপরিসীম। নসকস’র মতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে সমাজের অন্যান্য সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাহলেই সম্ভব হবে শিক্ষিত একটি সমাজ ও জাতি গঠন করা।
অনুষ্ঠানে মোটিভেশনাল স্পীকার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা: সাদিয়া জাহান মনি, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, হাজ্বী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান।
নসকস’র সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমদ’র পরিচালনায় দারুল ইহসান মডেল মাদ্রাসার শিক্ষার্থী লাবিব আহমদ’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব
আতাউর রহমান,নসকস’র সাবেক সভাপতি রফিকুর রহমান, সীমান্তিক জনকল্যাণ সংস্থা ইছামতী বাজার’ সভাপতি ইলিয়াস আলী,নসকস’র সদস্য আজিজুর রহমান অলিল, এখলাসুর রহমান আবিদ,আব্দুল আলিম, আহমদ সাদী আজাদ, এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির নসকস বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী ছাত্রছাত্রীকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।বৃত্তি প্রদান অনুষ্ঠানে আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের ইসলামী সঙ্গীত পরিবেশন ছিলো মন জোড়ানোর মতো।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
