দোয়ারাবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু, এবং পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুনুর রশীদ, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. হারিস, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাতৃভাষা প্রতিটি জাতির পরিচয়ের অন্যতম প্রধান উপাদান। মাতৃভাষা ব্যতীত আত্মপরিচয় ও আত্মমর্যাদা বিকশিত হয় না। বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠী তাদের মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ভিত্তিতেই একটি জাতি উন্নতির পথে এগিয়ে যায়। ইতিহাস সাক্ষী, পরাধীন জাতির জন্য মাতৃভাষার অধিকার অর্জন অনেক কঠিন। বাঙালি জাতিও ঔপনিবেশিক শাসন ও শোষণের কারণে দীর্ঘদিন ভাষার জন্য লড়াই করেছে, যার ইতিহাস বলে শেষ করা যাবে না।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *