কোমলমতি শিশুদের নিয়ে সুজানগর ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সুজানগর ( পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে মাদ্রাসার কোমলমতি শিশুদের নিয়ে সুজানগর ব্লাড ডোনার ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নুরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি হাসিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম শিমুল। সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও মাদ্রাসার সেক্রেটারি এটিএম শামসুজ্জামান ডন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ, ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, শিক্ষক হাফেজ ইলিয়াস ইব্রাহিম, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বায়জিদ, দপ্তর সম্পাদক নাজমুল নাহিয়ান মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ইব্রাহিম, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম ইয়াসিন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রনি মণ্ডল প্রমুখ।

এর আগে, স্বাগত বক্তব্য দেন সুজানগর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক আলামিন। আলোচনায় বক্তারা রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *