রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাঁইয়ার দাফন সম্পন্ন

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আফাজ উদ্দিন কাঁইয়ার (৭২) দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাঘেরবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাঁইয়া মুক্তিযুদ্ধকালীন বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গাজীপুরের জয়দেবপুর থানার একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাঁইয়া গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *