যশোর বিএনপির সমাবেশ সফল করতে শার্শায় আলোচনা সভা শেষে প্রচার মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: ১৮ ফেব্রুয়ারি যশোর শহরের টাউল হল মাঠে জেলা বিএনপির সমাবেশ সফল করতে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা শেষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ফেব্রুয়ারি) বিকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও আব্দুল কুদ্দুস বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সাবেক সেক্রেটারি শাহাবুদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াসি উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বেনাপোল পৌর শাখার আহ্বায়ক আব্দুস শহীদ, সদস্য সচিব ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগআঁচড়া বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে শার্শা উপজেলা সদরে প্রচার মিছিল বের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *