
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের শালিসকে কেন্দ্র করে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি‘র পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় ১০ থেকে ১২ টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আহতরা হলেন, বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮) তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২)।
জানা গেছে, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ হচ্ছিল। এসময় বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫ নং বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হলে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
