
স্টাফ রিপোর্টার: পবিত্র শবে বরাত উপলক্ষে কাওরাইদ ইউনিয়নসহ দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাহরাইন প্রবাসী ও গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল শেখ।
শবে বরাত বা লাইলাতুল বরাত হলো সৌভাগ্যের রজনী। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান মহান রাব্বুল আলামিনের রহমত ও মাগফিরাত কামনায় নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে বরকতময় এই রাতটি পালন করেন। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
সোহেল শেখ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শবে বরাতের মহিমান্বিত রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। আমি দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি, বাংলাদেশসহ শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শান্তি, সৌহার্দ্য ও উন্নতির জন্য দোয়া করছি। আসুন, আমরা সবাই এই পবিত্র রাতে আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই এবং সমাজের কল্যাণে কাজ করি।”
তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
