
গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু কে ১ নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় শ্রীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি ) বিকেলে গাজীপুর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত এর নেতৃত্বে মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদা মোড় থেকে মিছিল শুরু করে দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়, পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, বাপ্পী সরকার, আরিফ।পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাত্তার আহমেদ।ভাওয়াল মির্জাপুর কলেজের সদস্য সচিব সাজ্জাদ হোসেন নূর। গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ওরায়সুল রানা, পাপ্পু সরকার।তেলিহাটি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশী, তেলিহাটি ইউনিয়ন ছাত্র দলের সি: সহসভাপতি তানভীরসহ আনন্দ মিছিলে কয়েক হাজার ছাত্র দলের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
