
রোকুনুজ্জামান খান, (স্টাফ রিপোর্টার), গাজীপুরের শ্রীপুর উপজেলার ১নং সি.এন্ড.বি বাজার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, আওয়ামীলীগ, ছাত্রলীগের দখলবাজদের দৌরাত্ম্য বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।
সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি.এন্ড.বি বাজার এলাকায় একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদর্শন করে। পরে ব্যবসায়ীরা সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করে।
এসময় ব্যবসায়ীরা বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন হলেও আওয়ামীলীগের দোসর সন্ত্রাসী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল এখনো চাঁদাবাজি করে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে ব্যবসায়ীরা মামলা হামলার শিকার হচ্ছে। এসব আওয়ামীলীগ, ছাত্রলীগ এর সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাবেক সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাহমুদ, শ্রমিক দলের শ্রীপুর পৌর ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, নাজমুল ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সিনিয়র সভাপতি শরিফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেস সরকারসহ সচেতন নাগরিক সমাজ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
