গাজীপুর সদরে নারী শ্রমিকের রহস্য জনক মৃত্যু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

রোকুনুজ্জামান খান, গাজীপুর সদর উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামে এক তৈরি পোশাক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগরী এলাকার কে ডি এস এক্সেসরিজ লিমিটেড কারখানার পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনা আক্তার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পূর্ব গামারীতলা গ্রামের রাব্বির স্ত্রী। সে’ জে.এম ফেব্রিক্স লিমিটেড কারখানায় সহকারী অপারেটর হিসেবে চাকরি করতেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরোও বলেন নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে নিহতের স্বজনরা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *