
আবু জাফর, গাজীপুর সদর উপজেলা বাঘের বাজার এলাকায় শ্রমিক নিয়োগে পুরুষ বৈষম্যের দাবিতে মন্ডল ইন্টিমিটস লিঃ কারখানার সামনে আন্দোলন করেন বহিরাগত শ্রমিকরা।
বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুরুষদের চাকরির নিয়োগের দাবিতে কারখানায় সামনে পথমে অবস্থান করে। কারখানার কর্তৃপক্ষ নিয়োগ না নেওয়ায় সকাল ১০টার দিকে বাহির থেকে ইট পাটকেল ছুড়ে কারখানা ভাঙচুরের চেষ্টা করে। পরে ভিতর থেকেও শ্রমিকরা পাল্টা ইট পাটকেল ছুটতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ জানান, সকালে বহিরাগত শ্রমিকরা চাকরির দাবিতে মন্ডল ইন্টিমিটস লিঃ সামনে আন্দোলন করে কারখানা ভাঙচুরের চেষ্টা করে। সেনাবাহিনী ও পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল থেকে বহিরাগত শ্রমিকরা কারখানার সামনে চাকরির দাবিতে ঝড় হতে থাকে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের কোনো কর্মস্থান খালি নেই। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ গেটের সামনে নোটিশ টানিয়ে দিয়েছে। পরে আমরা জেলা পুলিশ, শিল্প পুলিশ সহ সেনাবাহিনীরা শ্রমিকদের সাথে কথা বলে বুঝিয়ে শান্তভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
