কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কুড়িগ্রাম  প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এর উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে দুঃসাহসী কিশোরীদল তৈরি করার উদেশ্যে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরীদের দুই দলে বিভক্ত করে হ্যান্ডবল খেলে পরিচালনা করেন।

এ সময় রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রয়েল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ফিল্ড ফ্যাসিলিডেটর রেজিনা খাতুন, রায়গঞ্জ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবু সাঈদ, এবং বিদ্যালয়ের শিক্ষকরা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

হ্যান্ডবল খেলা শেষে বক্তারা, দেশকে এগিয়ে নিয়ে যেতে কিশোর-কিশোরীদের ভূমিকা অপরিসীম। তোমরা লেখাপড়া করে দেশের উন্নয়ন করবে এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। বিশেষ করে কিশোরীদের মনে সাহস যোগানোর জন্য হ্যান্ডবল খেলার আয়োজন করা হয়েছে। তোমরা বাল্যবিবাহ কে প্রতিরোধ করে সমাজ এবং দেশকে উন্নত করতে সাহায্য করবে করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *