
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার ভাবকীর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার বাঁশাটি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান (৫২) ও পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী পাড়াটঙ্গী এলাকার আশরিফ হোসেন (২৩)।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, “অভিযান চালিয়ে মজিবুর ও আশরিফকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।”
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
