
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ ফেব্রয়ারি ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক ও (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গণি, থানার ভারপ্রাপ্ত (ওসি) মারুফ হোসেন, শাহেদল ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি বলেন, ভোটার তালিকা নির্ভুলভাবে সম্পন্ন করতে ভোটারদের জন্মনিবন্ধন ও সার্টিফিকেট এর সাথে নামের মিল রেখে করতে হবে। এছাড়াও বাংলাদেশের বৈধ নাগরিক ছাড়া কোন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা এ কাজে কেহ সহায়তায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে সর্তক করে দেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
