মুক্তাগাছায় জমজমাট হাডুডু টুর্নামেন্টের ফাইনাল, বিজয়ী মাইজহাটি দল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় খেরুয়াজানী                ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা    অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর সাধুর মোড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ময়মনসিংহের মাইজহাটি বনাম মুক্তাগাছার কুতুবপুর লাল সবুজ স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে।            উত্তেজনাপূর্ণ খেলায় মাইজহাটি দল বিজয়ী হয় এবং পুরস্কার হিসেবে        একটি ষাঁড় গরু প্রদান করা হয়।

টুর্নামেন্টের সঞ্চালনায় ছিলেন আঃ রাজ্জাক সরকার ও মোঃ মোশাররফ হোসেন মাস্টার। খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং উদ্বোধক ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোঃ রুহুল আমিন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক এডভোকেট রফিকুল ইসলাম খান, যুগ্ম-আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মোল্লা রুবেন ও মোঃ রাজ্জাক সরকার। মোঃ রেজাউল করিম মোঃ রুহুল আমীন। মোঃ সুজন আহমেদ।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোঃ মাহবুবুল আলম কাজী রিপন, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান লেবু, মোঃ হাফিজুর রহমান মুঞ্জ, মোঃ মতিউর রহমান খোকন, এ.কে.এম. জাহাঙ্গীর হাসান, পৌর শহর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন সরকার, উপজেলা ছাত্রদল নেতা মোঃ আল আমিন মোল্লা, খেরুয়াজানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শাজাহান সিরাজ, প্রধান শিক্ষক মোঃ মুঞ্জরুল হক ও কাজী আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী, মোঃ দেলোয়ার হোসাইনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা করেন মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ বজলুর রশিদ, আর বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান কামাল ও মোঃ রুহুল আমীন।

ফাইনাল খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল এবং খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *