বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গফরগাঁও (ময়মনসিং) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় একাডেমিক মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উজ্জ্বল আহমেদ (পাপ্পু), সাবেক সদস্য, পাগলা থানা বিএনপি; হারুন অর রশিদ, সাবেক সদস্য, জেলা যুবদল; মাহফুজুর উল্লাহ (সোহেল), সাবেক সদস্য, যুবদল, পাগলা থানা; মমিন ডালি, সাবেক সদস্য, যুবদল, পাগলা থানা; সোহেল প্রধান, সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দল, পাগলা থানা; ইসমাইল হোসেন (রাজিব), সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দল, পাগলা থানা; শাহ আলম (সাদেক), সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দল, পাগলা থানা; ফজলুল হক মেম্বার, সাবেক সভাপতি, ৬ নং ওয়ার্ড বিএনপি; লুৎফুর রহমান, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ; সৈয়দুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ; ওয়াসিউর রহমান (আশিক), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ; আরফান আলী খানসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে। তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *