মুক্তাগাছায় জমজমাট হা-ডু-ডু ফাইনাল শনিবার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার ১০নং খেরুয়াজানী ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত জমজমাট হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার ১ ফেব্রুয়ারি। শিবপুর সাধুর মোড় মাঠে বিকেল আড়াইটার দিকে শুরু হতে যাওয়া এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মাইজহাটি ১১ নং ঘাগড়া, সদর ময়মনসিংহ বনাম কুতুবপুর লাল সবুজ স্পোর্টিং ক্লাব, মুক্তাগাছা।

গত ২৮ ডিসেম্বর টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। প্রায় এক মাস ধরে নকআউট পদ্ধতিতে চলে আসা এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিটি ম্যাচেই দর্শকদের বিপুল উপস্থিতি ছিল, আর ফাইনাল খেলায় আরও বেশি সংখ্যক দর্শক সমাগমের আশা করা হচ্ছে।

ফাইনাল খেলায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু, আর রানারআপ দলকে একটি আকর্ষণীয় খাসি দেওয়া হবে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু, আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। উদ্বোধকের দায়িত্ব পালন করবেন মোঃ রুহুল আমিন, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এডভোকেট রফিকুল ইসলাম খান, আহ্বায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও আহ্বায়ক, ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মোঃ হাবিবুর রহমান খান রতন – আহ্বায়ক, উপজেলা বিএনপি, মুক্তাগাছা, মোঃ শহিদুল ইসলাম শহীদ – সভাপতি, মুক্তাগাছা পৌর বিএনপি, মোঃ কামরুজ্জামান লেবু- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি মুক্তাগাছা
এ.কে.এম. জাহাঙ্গীর হাসান – যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি মুক্তাগাছা, মোঃ হাফিজুর রহমান মঞ্জু – যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি মুক্তাগাছা, মোঃ মতিউর রহমান খোকন – যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি মুক্তাগাছা

এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা এবং ক্রীড়াবিদরা।

টুর্নামেন্টের খেলা পরিচালনা করবেন মোঃ আবুল কালাম আজাদ, শারীরিক শিক্ষক, পলশা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মোঃ বজলুর রশিদ, কাবাডি রেফারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঢাকা।

বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ কামরুজ্জামান কামাল, শারীরিক শিক্ষক, তেলীগ্রাম উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন মোঃ মোশাররফ হোসেন মাস্টার, সহকারী শিক্ষক, ভিটিবাড়ী আলিম মাদরাসা।

টুর্নামেন্টের আহ্বায়ক এডভোকেট রফিকুল ইসলাম খান বলেন,”উৎসবমুখর পরিবেশে জমজমাট ফাইনাল হা-ডু-ডু খেলায় আমার প্রিয় দর্শকবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিক ভাইদের সহযোগিতায় যেন এই ফাইনাল ম্যাচ সফল হয়, সেই কামনা করছি। সবাই যেন সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

টুর্নামেন্টের যুগ্ম-আহ্বায়করা বলেন, “খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাই প্রধান। আসুন, সবাই মিলে যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করি, যাতে তারা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারে।”

খেলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আয়োজক কমিটি আশা করছে, জমজমাট এক ফাইনাল ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতা স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *