
বিশেষ প্রতিনিধি: নতুন বছরকে বিদায় জানাতে এবং সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু পর্যটক কক্সবাজারে জড়ো হন। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে অনেক পরিবারও সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে।
তবে প্রশাসনের নজরদারি ও কার্যকর তৎপরতার অভাবে সৈকতে পর্যটকদের ভিড়ের মধ্যে ফুটবল খেলার প্রবণতা বেড়ে গেছে। এতে বিশেষ করে শিশুদের নিয়ে চলাচল করতে গিয়ে পর্যটকরা আতঙ্কের মুখে পড়ছেন।
স্থানীয়রা মনে করেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে ফুটবল খেলার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি। অন্যথায় এই প্রবণতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
গাজীপুর থেকে ঘুরতে আসা রাসেল শেখ বলেন, “এমন জনবহুল এলাকায় খেলাধুলার জন্য পৃথক স্থান নির্ধারণ করা উচিত। প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।”
ঢাকার গুলশান থেকে সপরিবারে ঘুরতে আসা বিলকিস বেগম জানান, “সমুদ্র সৈকতের তীরে যেভাবে ফুটবল খেলা চলছে, তা বাচ্চাদের নিয়ে চলাফেরায় আতঙ্ক সৃষ্টি করেছে। যেকোনো সময় উচ্চ গতিতে বল এসে কারো শরীরে আঘাত করতে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম বলেন, “যখনই আমরা দেখি কেউ সৈকতে ফুটবল খেলছে, তখনই তাদের বুঝিয়ে বলি এখানে খেলাধুলা না করতে। এরপরও যদি কোনো অভিযোগ আসে, আমরা সতর্ক অবস্থানে থাকব, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
