বগুলাবাজার ইউনিয়ন পরিষদে সরকারি শীতবস্ত্র কম্বল বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ৮ নম্বর বগুলাবাজার ইউনিয়ন পরিষদে সরকারি উদ্যোগে ১৯০টি কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বগুলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান, তীব্র শীতের কারণে সমাজের গরিব ও দুস্থ মানুষরা অসহনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এ প্রেক্ষিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরিব ও দুস্থদের মধ্যে ১৯০টি কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষ কিছুটা হলেও শীতের কষ্ট থেকে মুক্তি পাবেন।

বগুলা গ্রামের নুরুন্নাহারসহ অনেকে তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “কনকনে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছিলাম। এই সময়ে পাওয়া এই কম্বল আমাদের অনেক উপকারে এসেছে। কম্বল গায়ে দিয়ে এখন অন্তত একটু স্বস্তি নিয়ে ঘুমাতে পারব।”

বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান-এর সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. বুলবুল মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামিল খান, ইউপি সচিব মমিনুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী সদস্য এবং পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *