
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে দুটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৬ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার নাংলা গ্রামে কৃষক আব্দুর রশিদ ও অটোরিকশাচালক রসুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের ঘরের আসবাবপত্র পুকুরে ফেলে দেন হামলাকারীরা। এ অবস্থায় আশ্রয়হীন হয়ে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ওই গ্রামের জাকির হোসেন নামের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর লোকজন দিয়ে এমন হামলা করিয়েছেন। রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালানো হয়। এ সময় ককটেলও বিস্ফোরণ করা হয়। রশিদকে বাড়ি থেকে এনে মারধর করে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় আব্দুর রশিদের স্ত্রী মোছা. চায়না বেগম ১০ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মেলান্দহ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আব্দুর রশিদের বোন পারভীন পত্রিকা আজরি বলেই তামরা এখন বাড়িঘরছাড়া। তাঁরা হুমকি দিচ্ছে বাড়িতে যে যাবে তাকেই মেরে ফেলবে।
এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন আমি ঢাকায় থাকি। এসব ঘটনায় আমি জড়িত নই। আমি ঢাকায় থাকা অবস্থায় কেউ অভিযোগ করলে তা মিথ্যা অভিযোগই হবে। আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দেওয়া হয়েছে।
মেলান্দহ থানার এসআই তারিকুল হাসান হিমন বলেন, প্রথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত প্রয়োজনীয় গ্রহণ করা হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
