হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খাঁন চুন্নুর আলোচনা সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর-হোসেনপুর ১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ এবং জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম খাঁন চুন্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া ও আবু বকর সিদ্দিক (বাক্কার)।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম মাখন মৃধা, উপজেলা বিএনপির নেতা গোলাপ মিয়া, আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম এরশাদ, শিক্ষানবিশ আইনজীবী বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ, সিদলা ইউনিয়ন বিএনপির নেতা আবুল হোসেন মেম্বার, গোবিন্দপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রউফ এবং যুবদল নেতা রেজাউল করিম।

সভায় স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ সোহেল রানা ও নুরে আলম এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *