
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভার ১নং ওয়ার্ডের কলেজ পাড়ায় যুব সংঘের আয়োজনে লুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দূর-দূরান্ত থেকে আগত খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেন।
গতকাল রাত দশটায় লুডু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে আলিফের দল বিজয়ী হয়। এই টুর্নামেন্টে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের পরিচালক হায়দার আলী। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন ম্যানেজার জহিরুল ইসলাম।
লুডু টুর্নামেন্টে প্রথম স্থান অর্জনকারী দলকে দুটি হাঁস পুরস্কার হিসেবে দেওয়া হয় এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে দুটি মুরগি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।