জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গি (৭৫) নামে এক প্রবীন সাংবাদিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হয়।

নিহত নুরুল হক জঙ্গী মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াবাজার থেকে বাগানবাড়ি পত্রিকা অফিসে ফেরার পথে দুই ইজিবাইকের চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত সাংবাদিক নুরুল হক জঙ্গীর মেয়ে জামাতা মোঃ জিয়াউর রাফি। 

তার মৃত্যুতে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ জামালপুরের সাংবাদিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *