
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এক বিশেষ অভিযানে গৃহবধূ শামসুন্নাহার বেগম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে ছাতক থানাধীন টেটিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক। গ্রেপ্তার হওয়া আসামি হোসেন মিয়া বাজিতপুর গ্রামের আরিফ উল্লাহর ছেলে।
এর আগে, চলতি বছরের ১৩ নভেম্বর উপজেলার বাজিতপুর গ্রামে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাত ৯টার দিকে ওই গ্রামের সুনাই মিয়ার মেয়ে শামসুন্নাহার বেগম নিহত হন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
