
সুজানগর( পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খান। ২০২৫- ২৬ কার্যকালের জন্য পৌর আমীর নির্বাচিত হন মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা।
নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
