গোবিন্দপুর গ্রাম সামাজিক উন্নয়ন শক্তি কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইউপিজি প্রজেক্টের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ গোবিন্দপুর গ্রাম সামাজিক উন্নয়ন শক্তি কমিটির উদ্যোগে ২৫টি পরিবারের মাঝে এই চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ব্র্যাকের সমন্বয়ক শফিকুল ইসলাম, ব্র্যাক জেন্ডার প্রোগ্রামের আঞ্চলিক কর্মকর্তা আব্দুল বাতেন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ফকির, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) জেলা জিএম ওমর ফারুক, এজিএম মেহেদী হাসান, ব্র্যাকের গোবিন্দপুর ইউনিয়নের জিএম দিলরুবা ইয়াসমিন, পিও আলমগীর হোসেন।

এছাড়া গ্রাম সামাজিক কমিটির সদস্য বিলকিস আক্তার, হারেছ উদ্দিন, রূপা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *