
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক সাইকেল আরোহি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক(যশোর কলিকাতা রোডে) শার্শা পল্লি বিদুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বেনাপোল পোট থানার শিকড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামাল হোসেনের স্ত্রী শার্শা আফিল জুটমিলে কাজ করে। সেই সুবাদে স্ত্রিকে নিতে প্রায়ই তিনি জুট মিলে আসতেন। ঘটনার দিন রাতে বাইসাইকেল চেপে স্ত্রীকে নিতে আসার সময় বেনাপোল মুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শার্শা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটিকে আটকের প্রস্তুতি চলছে জানায় পুলিশ।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
