গাজীপুরে জিয়া সাইবার ফোর্সের সংবর্ধনা ও মতবিনিময়

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্সের আয়োজনে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্র ইকো রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব কাজল আহম্মেদ রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে.এম. হারুন অর রশিদ।

গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি বুলবুল সরকারের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া রাজিবুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোসারাফ হোসেন, শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *